
রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে গোদাগাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের মহিষালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ এলাকার মৃত জামালের ছেলে মোঃ সাগর (২৪) এবং একই এলাকার মোঃ মনিরুলের ছেলে মোঃ রাজু আলী (২৫)।
র্যাব জানায়, আজ দুপুরে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হাতাপাড়া এলাকায় অবস্থান করছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর আসে যে, গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পাশে জনৈক জাহাঙ্গীর আলমের চায়ের দোকানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে।
তথ্য পাওয়ার পরপরই র্যাবের আভিযানিক দলটি বেলা ১টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে মোঃ সাগর ও মোঃ রাজু আলীকে আটক করা হয়।
আটকের পর তল্লাশি চালিয়ে আসামি সাগরের হেফাজত থেকে একটি সাদা রঙের পলি ব্যাগের ভেতর রক্ষিত ৯০ গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক কেনাবেচায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Leave a Reply