1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

পবিত্র ইদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মাহাথির মাহমুদ রিয়াদ

শাহীনুর রহমান, স্টাফ রিপোর্টারঃ-মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পুরো দেশজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণানুযায়ী আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ০৯ নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের তরুণ চেয়ারম্যান প্রার্থী মাহাথির মাহমুদ রিয়াদ ইউনিয়নবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সকলের প্রতি রইল পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধি। আমাদের সবাইকে কোরবানির প্রকৃত তাৎপর্য অনুধাবন করতে হবে। মনের পশুত্বকে কোরবানি করতে পারলেই আমাদের এই ত্যাগ সার্থক হবে।”

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পবিত্র ইদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মাহাথির মাহমুদ রিয়াদ

21 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন