
ড. ইউনুস গংদের বিচারের দাবীতে মানিকগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র বিক্ষোভ সমাবেশ ২৩ মে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানিকগঞ্জ জেলা কমিটি।
২৩ মে শনিবার সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিপিবির জেলা নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন বাম ও প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সিপিবি জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক মজিবর মাষ্টার, সহ সাধারণ সম্পাদক আরশেদ মাষ্টার, প্রবীণ কমিউনিস্ট নেতা পদ্মা পাড়ের সক্রেটিস খ্যাত বাবু হরিপদ সুত্রধরসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, অপরাধী যত বড় শক্তিশালী ই হোক না কে তার বিচার বাংলার মাটিতে হবেই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জননিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এসব অভিযোগের বিচার ও জবাবদিহিতার দাবিতেই এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে বলে দাবি করেন দলটির নেতারা।
Leave a Reply