1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ময়মনসিংহে পিক-আপের ধাক্কায় সড়কে ঝড়লো ঈদে বাড়ি ফেরা পিতাপুত্র

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত

ময়মনসিংহের সদর উপজেলার আলালপুর এলাকায় একটি পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। সম্পর্কে তারা পিতাপুত্র। আহত হয়েছেন আরো দু’জন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহতদের বাড়ি হালুয়াঘাট উপজেলায়। তার শ্বশুরবাড়ি ফুলপুর উপজেলার ডেফুলিয়া বাশতলা এলাকায়। তিনি ভালুকা স্কয়ার মাস্টার বাড়িতে কাপড়ের ব্যবসার জড়িত ছিলেন।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের আলালপুর নামক এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ দুর্ঘটনায় মারা যাওয়ার তথ্য জানিয়েছেন নিহতরা হলেন- জেলার ফুলপুর উপজেলার ডেফুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) ও তার শিশু সন্তান রুহান (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ফুলপুরের দিকে যাচ্ছিল। আলালপুর নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটি অটো-রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান।

এসআই ফরিদ বলেন, “ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ময়মনসিংহে পিক-আপের ধাক্কায় সড়কে ঝড়লো ঈদে বাড়ি ফেরা পিতাপুত্র

30 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন