1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হেনস্তা অভিযোগ:আনুষ্ঠানিক অভিযোগ না এলেও তদন্তে আগ্রহী প্রশাসন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৪০ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত প্রশাসনের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি, তবুও প্রশাসন বলছে, প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফু্দ্দিন আহমেদ বলেন, “সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তবে অভিযুক্ত শিক্ষার্থী কোনো অফিসিয়াল কাজে যায়নি। ব্যক্তি পর্যায়ে অনেক সময় শিক্ষার্থীরা ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি নিরসনে মধ্যস্থতা করতে পারে। সাংবাদিকরা চাইলে তারা আইনিভাবে ব্যবস্থা নিতে পারেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এখানে সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ সীমিত।”

জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক দেবাশীষ পাল বলেন, “এ বিষয়ে বিস্তারিত আমার জানা নেই। তবে প্রক্টর অফিস থেকে লিখিতভাবে জানানো হলে, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে অভিযুক্ত শিক্ষার্থী রাতুল অভিযোগ অস্বীকার করে বলেন, “এখানে কোনো হেনস্তার ঘটনা ঘটেনি। ওই সময় কিছু লোক লুকিয়ে ভিডিও করছিলেন। তাদের পরিচয় জানতে চাইলে তারা সাংবাদিক পরিচয় দেন। আমরা শুধু ভিডিও ডিলিট করতে বলেছিলাম, কোনো শারীরিক আঘাত করা হয়নি।”

তবে রাতুলের অতীত ঘিরেও বিতর্ক রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ৫ মার্চ রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গাঁজা সেবনের সময় রাতুলসহ তিনজনকে আটক করেছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। তাদের মধ্যে একজন ছিলেন আরাফাত আহমেদ সাদ নামে এক বহিরাগত এবং অপরজন ইডেন কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসপিয়া আক্তার। আটককৃতদের পরে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক বলেন, “এমন ঘটনা বারবার ঘটলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। প্রশাসনের উচিত এসব বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া।”

ঘটনার তদন্ত এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হেনস্তা অভিযোগ:আনুষ্ঠানিক অভিযোগ না এলেও তদন্তে আগ্রহী প্রশাসন

12 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com