1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২২৫ বার পঠিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ ১ মে (বৃহস্পতিবার) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে এক বৃহৎ শ্রমিক সমাবেশ আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

সমাবেশে আরও বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। শ্রমিক দল তাদের ১২ দফা দাবি এই সমাবেশে উপস্থাপন করবে। এই কর্মসূচিকে সফল করতে ইতোমধ্যে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শ্রমিক সমাবেশ উপলক্ষে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে শ্রমিক দল। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা, ব্যানার ও ফেস্টুনসহ নানা কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, রাজধানী ঢাকাসহ আশপাশের শিল্পাঞ্চল থেকে বিপুল সংখ্যক শ্রমিক এই সমাবেশে অংশ নেবেন।

শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “আমরা আশা করছি, এবারের মে দিবসে একটি সুশৃঙ্খল, উৎসবমুখর ও বর্ণাঢ্য শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে শ্রমিক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন, তার ধারাবাহিকতায় এবার তারেক রহমান এই গুরুত্বপূর্ণ সমাবেশে বক্তব্য রাখবেন।”

সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। তিনি জানান, শ্রমজীবী মানুষের নানাবিধ সমস্যা তুলে ধরে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। তিনি আরও বলেন, “সমাবেশ সফল করতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি, এটি একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

30 April 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন