
ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। গত ২৫ ঘণ্টায় এটি গোষ্ঠীটির চতুর্থ হামলা।
শনিবার (৩ মে) সকালে জেরুজালেমসহ বিভিন্ন শহরে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায়।
আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ভূপাতিত করা হয়েছে। তবে হামলায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শেল্টারে যাওয়ার সময় হুড়োহুড়িতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পেলেন গেজেটেড মর্যাদা
এর আগের দিন, শুক্রবার, হুতিরা ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি এবং উপকূলীয় শহর হাইফাকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।
Leave a Reply