1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

তাপপ্রবাহ কমার পূর্বাভাস,১৩ মে থেকে সারাদেশে বৃষ্টি শুরু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২০২ বার পঠিত

সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের প্রেক্ষাপটে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী মঙ্গলবার (১৩ মে) থেকে সারাদেশে বৃষ্টিপাত শুরু হতে পারে, যা তাপমাত্রা কমিয়ে আনবে।

রোববার (১১ মে) সকালে এক আবহাওয়াবিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. ওমর ফারুক। তিনি জানান, সোমবার (১২ মে) পর্যন্ত রাজধানী ঢাকায় তীব্র তাপদাহ অব্যাহত থাকবে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে পারে। তবে সোমবার বিকেল থেকে দেশের উত্তরাঞ্চল ও ঢাকার উত্তরাংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১৩ মে থেকে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাত শুরু হবে, যা ২০ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে।

উল্লেখ্য, গতকাল দেশের ৬২টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে, শুধু সিলেট ও সুনামগঞ্জ এই তালিকার বাইরে ছিল। চুয়াডাঙ্গায় এদিন রেকর্ড করা হয় বছরের সর্বোচ্চ তাপমাত্রা—৪২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায়ও রেকর্ড করা হয় বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস।

দীর্ঘ সময় ধরে সূর্যের তীব্র তাপ, বাতাসের কম গতি, দক্ষিণ দিক থেকে আসা জলীয় বাষ্পের স্বল্পতা এবং বৃষ্টিহীনতা—এই সব কারণে তাপপ্রবাহ এতটা ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আবহাওয়াবিদরা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

তাপপ্রবাহ কমার পূর্বাভাস,১৩ মে থেকে সারাদেশে বৃষ্টি শুরু

11 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন