1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ভুয়া নির্বাচনের অভিযোগে টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২০২ বার পঠিত

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি ও ভুয়া নির্বাচন আয়োজনের অভিযোগে টাঙ্গাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভূঞাপুর থানা আমলী আদালতে এ মামলা করেন বিএনপি নেতা কামরুল হাসান।

মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম ভূঞাপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাদী কামরুল হাসান (৫৫) ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের বাসিন্দা এবং অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। মামলায় ১৯৩ জনের নামোল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫০–২০০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের তালিকায় রয়েছেন:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান,
সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক,
টাঙ্গাইল-২ (ভূঞাপুর) আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির,
প্রধান নির্বাচন কমিশনার কাজী আব্দুল আওয়াল,
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন,
টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শহিদুল ইসলাম
এবং স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকগণ।

মামলায় অভিযোগ করা হয়, ভারতীয় নির্দেশনায় শেখ হাসিনা ও অন্যান্য আসামিরা ২০২৪ সালের ৭ জানুয়ারি ভুয়া নির্বাচন আয়োজন করেন। বাদী নিজ কেন্দ্র ভারই উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের দ্বারা হামলার শিকার হন। পুলিশ ও প্রিসাইডিং অফিসারের সহায়তায় কেন্দ্র দখল করে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভরা হয়। এতে করে আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে বিজয়ী ঘোষণা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু রায়হান খান জানান, মামলাটি আমলে নিয়ে আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন, যা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ভুয়া নির্বাচনের অভিযোগে টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা

19 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন