1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

জিএম কাদেরের রংপুরের বাসায় হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ

রংপুর ব্যুরো,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২২৩ বার পঠিত

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার সময় তিনি বাসাতেই অবস্থান করছিলেন।
গণতন্ত্রের প্রত্যাবর্তনের আশায়:শহীদ জিয়ার স্মরণে খালেদা জিয়ার বার্তা
বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯টার দিকে নগরীর সেনপাড়া এলাকার ‘দ্য স্কাইভিউ’ ভবনে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়ির জানালার কাঁচ ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় পার্টির নেতাকর্মীরা জিএম কাদেরের বাসার সামনে অবস্থান করছেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির অভিযোগ করে বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা আকস্মিকভাবে এই হামলা চালায়। হামলার সময় জাপার নেতাকর্মীরা সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চারদিনের সফরে রংপুরে পৌঁছান জিএম কাদের। তার আগমনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে নগরীর প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেনপাড়ায় পৌঁছে। সেখানে তারা জিএম কাদেরের বাসায় হামলা চালায়। পরে মিছিলটি টাউন হলের দিকে অগ্রসর হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম বলেন, “হঠাৎ একটি মিছিল এসে চেয়ারম্যানের বাসায় ককটেল ফাটিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে আমি আহত হয়েছি।”

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। আমাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা ভূমি কর্মকর্তা
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি দাবি করেন, জাতীয় পার্টি সাধারণ ছাত্র ও জনতার ওপর হামলা চালিয়েছে। তিনি রংপুরবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলকে টাউন হলে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলী বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা চলছে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

জিএম কাদেরের রংপুরের বাসায় হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ

29 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন