
ফেনী জেলায় চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত বছরের ভয়াবহ বন্যা থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে সেনাবাহিনী ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।
নিষিদ্ধ পলিথিন উৎপাদনে আর কোনো ছাড় নয়:সৈয়দা রিজওয়ানা হাসান
আজ বৃহস্পতিবার কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় পরশুরাম ও ফুলগাজী উপজেলার সেনা ক্যাম্পগুলোতে ইতোমধ্যে ট্রাইশার্ক বোট, ওবিএম ইঞ্জিন ও লাইফ জ্যাকেট মোতায়েন করা হয়েছে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহৃত হবে।
গতকাল বুধবার জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সেনাবাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতে সেনাবাহিনীর একটি চিকিৎসক দল জেলা সিভিল সার্জনের সঙ্গে পৃথক সমন্বয় সভায় অংশ নিয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের যেকোনো দুর্যোগে তারা সর্বদা জনগণের পাশে রয়েছে।
গণমাধ্যম সংস্কারে তথ্য মন্ত্রণালয়ের একাধিক উদ্যোগ
জরুরি সহায়তার জন্য ফেনী জেলা প্রশাসনের বন্যা মনিটরিং সেলের হেল্পলাইন নম্বর—
📞 ০১৮৯৮৪৪৪৫০০
📞 ০১৩৩৬৫৮৬৬৯৩
Leave a Reply