1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

গণমাধ্যম সংস্কারে তথ্য মন্ত্রণালয়ের একাধিক উদ্যোগ

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পঠিত

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে এ লক্ষ্যে মন্ত্রণালয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
নির্বাচনের পরিবেশ তৈরিতে দ্রুত প্রস্তুতির আহ্বান বিএনপি মহাসচিবের
সাংবাদিকতার অধিকার সুরক্ষায় একটি অধ্যাদেশ প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ করে স্বল্প সময়ের মধ্যে এই অধ্যাদেশ জারি করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষা পদ্ধতি সংস্কারে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, পত্রিকার বিজ্ঞাপন হার যৌক্তিক পর্যায়ে বাড়ানো হবে।

কমিশনের সুপারিশ অনুযায়ী, গণমাধ্যম নিয়ে শ্রোতা, দর্শক ও পাঠকের প্রত্যাশা ও প্রাপ্তি যাচাই করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে বার্ষিক জরিপ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া, বিজ্ঞাপন খাতে অস্বচ্ছ যোগসাজশ বা প্রতিযোগিতাবিরোধী কৌশল চর্চা হচ্ছে কি না, তা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গে পরামর্শ করে নির্ধারণ করা হবে।

এফএম রেডিও লাইসেন্সের জামানত ফি যৌক্তিকভাবে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে, বিজ্ঞাপন প্রচারে রেডিও কর্তৃপক্ষকে নির্ধারিত হারে ফি দিতে হবে। তবে বিজ্ঞাপন থেকে কাটা ২ শতাংশ সরকারি ফি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। সরকারি ঘোষণা বিনামূল্যে প্রচার করার বাধ্যবাধকতা বহাল থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনার মাধ্যমে কলাম লেখক, প্রদায়ক, শিল্পী এবং অতিথি উপস্থাপক বা আলোচকদের সম্মানির ওপর অগ্রিম কর প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় আনা হয়েছে।

টেলিভিশন চ্যানেলের আপ-লিংক ও ডাউন-লিংকে বিএসসিএল ব্যবহারের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
নিষিদ্ধ পলিথিন উৎপাদনে আর কোনো ছাড় নয়:সৈয়দা রিজওয়ানা হাসান
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পাঠ্যক্রম যুগোপযোগীকরণ এবং প্রতিষ্ঠান দুটির সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া, তথ্য ক্যাডারের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ‘বিসিএস ইনফরমেশন একাডেমি’ প্রতিষ্ঠার বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

গণমাধ্যম সংস্কারে তথ্য মন্ত্রণালয়ের একাধিক উদ্যোগ

10 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com