1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

মানিকগঞ্জে চলছে আট দিনব্যাপী বাউল মেলা

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৮৬ বার পঠিত

মানিকগঞ্জে মোঃ আজিজুর রহমান আজিজ পাগল (রহ.)-এর স্মরণে প্রথম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে আট দিনব্যাপী বাউল মেলা অনুষ্ঠিত হচ্ছে। শিবালয় উপজেলার কাছিধারা এলাকার আজিজ পাগলের আস্তানায় গত ২২ নভেম্বর শুরু হওয়া এ মেলা শেষ হবে আগামী ৩০ নভেম্বর।

মেলায় প্রতিদিন জারি গান, সারি গান, বাউল গান, বিচার গানসহ গ্রামীণ নাটক ও যাত্রাপালার আয়োজন থাকছে। দেশের নামকরা বাউল শিল্পীরা মঞ্চে পরিবেশন করছেন জনপ্রিয় সঙ্গীত। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এসব আয়োজন উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শক-শ্রোতা।

মেলাকে ঘিরে বাহারি রঙের খেলনা, মুখরোচক খাবারসহ নানা ধরনের স্টল বসেছে, যা উৎসবে যোগ করেছে আরও বৈচিত্র্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-০১ আসনের এনসিপি নেতা মোঃ ইলিয়াস মোল্লা, বেজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব খানসহ আয়োজক কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

মানিকগঞ্জে চলছে আট দিনব্যাপী বাউল মেলা

29 November 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন