1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

ফিসারীর পেটে সরকারি রাস্তা জনদুর্ভোগে অতিষ্ঠ যাত্রীসাধারণ! নিরব দর্শক প্রশাসন

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা হলো ময়মনসিংহ -শেরপুর হাইওয়ের বকশীমূল স্কুল হতে ঢাকিরকান্দা হয়ে পরানগঞ্জ পর্যন্ত পাকা রাস্তা। মধুপুর বাজার হতে পিঠাসূতা চৌরাস্তা এবং বটতলা হতে গোহালকান্দী মৌলভীবাজার এ রাস্তার আরো দুটি বাইপাস রাস্তা রয়েছে। বর্তমানে সংস্কারের অভাবে রাস্তাগুলো মরণফাঁদে পরিনত হয়েছে,আর এর অন্যতম কারণ হলো রাস্তার দু’পাশে ফিসারী প্রকল্পগুলো।

রাস্তা থেকে ১০ ফুট দূরত্বে পাড় নির্মাণ করার কথা থাকলেও সবাই পাকা রাস্তাটিকেই পাড় হিসেবে ব্যবহার করে যাচ্ছে। তারাকান্দা উপজেলার সব জায়গায় একই পরিস্থিতি বিরাজ করছে এ যেনো প্রশাসনের সাথে এক অলিখিত চুক্তি! অন্যথায় হাজারো কোটি টাকা ব্যয়ে তৈরি রাস্তাগুলোর দিকে তাকানোর সময় নেই কেনো প্রশাসনের?

আজ বুধবার (১৫ এপ্রিল) সরে জমিনে এ রাস্তার বেহাল দশা ও যাত্রী সাধারণের ভোগান্তির করুণ চিত্র দেখে মনে হলো এগুলো দেখার যেনো কেউ নেই। অবিলম্বে রাস্তাটি সংস্কার ও উপজেলা প্রশাসন কর্তৃক ফিসারী মালিকদের নোটিশ দিয়ে রাস্তার সাথে উঁচু পাড় অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষা মৌসুমে সম্পূর্ন চলাচলের অযোগ্য হয়ে যাবে।

এ রাস্তায় রয়েছে বেশ ক’টি বাজার মৌলভীবাজার,বালিখা বাজার, ঢাকির কান্দা নতুনবাজার, পুরাতন বাজার, ছাতিয়ানতলা বাজার,পরানগঞ্জ বাজার। মরণফাঁদে পরিনত হওয়া চরম ভোগান্তির এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী, লাখো মানুষ নিজ নিজ গন্তব্যে যাতায়াত করে। জেলা সদর তারাকান্দা উপজেলা সদর সহ সবখানে যাতায়াত করার একমাত্র রাস্তা এটি। বিশেষ করে বালিখাঁ বাজার থেকে মৌলভীবাজার পর্যন্ত অংশটুকু এখন জনসাধারণের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটির বিটুমিন ও খোয়া উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, যা দেখে বোঝার উপায় নেই এটি কোনো রাস্তা নাকি আবাদি জমি। প্রায়শই স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী কর্মকর্তা কর্মচারী কর্মজীবিমানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা যাতায়াত করাকালীন দুর্ঘটনার শিকার হচ্ছে। বর্তমানে রাস্তাটির যে অবস্থা, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাস্তাটি বেহাল হওয়ার কারণে রিকসা, অটোরিকশা, ভ্যান বা জরুরি সেবার যানবাহন, মালামাল পরিবহণের ট্রাক চলাচল করতে পারছে না। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে গিয়ে পোহাতে হচ্ছে সবচেয়ে বেশি ভোগান্তি। শিক্ষার্থীরা যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। কৃষক পাচ্ছে না উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য, মাছের বাজার দর পরিবহন ব্যবস্থার জন্য কম।

এলাকাবাসীর দাবি, জরুরি জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কার কর হউক। এ বিষয়ে জাতীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন এই জনপদের ভুক্তভুগী এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com