
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া গ্রামে গোরস্থান নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে আহত হয়ে প্রায় ৫৬ জন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল পাঠানো রেফার্ড করেছে ৬ জনকে, একসঙ্গে বিপুলসংখ্যক রোগী আসায় হাসপাতালে চিকিৎসাসেবা দিতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে।





Leave a Reply