
ময়মনসিংহ নগরের পাসপোর্ট অফিস সংলগ্ন স্থানে মো: রাব্বি (৩১) নামের যুবক কে কুপিয়ে খুন করা হয়েছে ।
আজ ১৩ আগষ্ট (বৃহস্পতিবার) পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এই নৃশংস খুনের ঘটনাটি ঘটে।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ ছিলো গত ৬ বছর ধরে। গতকাল ১২ আগস্ট ১৫ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন দিলু উভয় পক্ষকে সামনে রেখে দীর্ঘদিনের সমস্যার সমাধান করে দিয়েছিলেন ।
বৃহস্পতিবার ১৩ আগস্ট বেলা ১১ টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে আকাশ কম্পিউটারের দোকানের ভিতর মো: রাব্বি ও ছোট ভাই রিয়াদ বসে ছিলো । হাবিব ও লিটন মো: রাব্বির অবস্থান ঠিক করার পরই ঘটনার সাথে জড়িত ফজলুল হকের দুই ছেলে সাব্বির ও খালেক দেশীয় অস্ত্র নিয়ে দোকানের ভিতর প্রবেশ করে কুপিয়ে রাব্বি’র মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় । এই সময় মৃত রাব্বির ছোট ভাই রিয়াদের বাম হাতে কুপের আঘাত লাগে। মৃত রাব্বির চাচা রুহুল আমিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে মিমাংসা হওয়ার পর খুন হলো রাব্বি।
ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসাস, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, র্যাব-১৪, ডিবি পুলিশ।
পুলিশ সুপার জানান ঘটনার সাথে যারা জড়িত তাদের নাম আমরা পেয়েছি। তাদের দ্রুত গ্রেফতার করতে আমাদের একাধিক টিম মাঠে নেমেছে। ঘটনার সাথে জড়িত ১৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, ফজলুল হক ও তার দুই ছেলে সাব্বির, আব্দুল খালেক, এছাড়াও হাবিব, লিটন, হীরা, আতিক এবং হাবিবের আপন ভাগিনা সহ অজ্ঞাত ব্যক্তিগন জড়িত রয়েছে বলে মৃত মো: রাব্বির ছোট ভাই আহত রিয়াদ পুলিশ জানিয়েছেন।
মৃত রাব্বির বাড়ি ২১৬ / মাসকান্দা হাফেজ মন্ডলবাড়ী জেলা পরিষদ স্কুল রোড। তার পিতার নাম মোঃ মোবারক হোসেন।
এ ঘটনায় এলাকায় বেশ চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানিয়েছেন।


Leave a Reply