1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

পূর্বধলায় ট্রাক ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত – ৪ আহত – ৬

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পঠিত

ঢনেত্রকোণা জেলার পূর্বধলায় সারবোঝাই ট্রাক ও মাজারগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নারান্দিয়া এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—ময়মনসিংহের আকুয়া চৌরঙ্গীর মোড়ের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে আঃ গফুর (৩৮), একই এলাকার দেলোয়ার হোসেন (৩৬) ও শাকিল (৪০)। তাৎক্ষণিকভাবে নিহত অপর নারী পরিচয় পাওয়া যায়নি। তবে হাসপাতালে প্রেরিত একজনের অবস্থা বেশ আশংকাজনক।

পুলিশ জানায়, সারবোঝাই একটি ট্রাকটি নেত্রকোণা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল এবং পিকআপ ভ্যানটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোণার দিকে যাচ্ছিল।

যানবাহন দুটি নারান্দিয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাস্থল থেকে এক নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অন্তত ৬/৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, ‘পিকআপ ভ্যানটি যাত্রী নিয়ে নেত্রকোণার মদনপুরে শাহ সুলতানের (রহ.) মাজারে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

হাইওয়ে পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘নিহতদের নাম-পরিচয় পুরোপুরি জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।’ বর্তমানে তা সচল করা হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান আছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পূর্বধলায় ট্রাক ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত - ৪ আহত - ৬

14 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন