
চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে সংবর্ধিত করেছে চরফ্যাশন উপজেলা বিএনপি। ১৫ দিন পর কারা মুক্ত হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশন উপজেলা বিএনপি’র অফিস কার্যালয়ে পৌঁছলে সেখানে অপেক্ষমান উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধিত করেন। এসময় সদ্য কারামুক্ত বিএনপি নেতা আলমগীর মালতিয়া তার বক্তব্যে তার রাজনীতির অতীত ইতিহাস এবং দলীয় নেতা কর্মীদের প্রতি তার ত্যাগের কয়েকটি উদাহরণ তুলে ধরে সামনের দিনগুলোতে অতীতের মত বিএনপি’র ত্যাগী নেতাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তব্যে তিনি বলেছেন, ৫ আগস্ট এর পরে কিছু সুবিধাবাদী লোক হুট করে এসে চরফ্যাশনে বিএনপি’র রাজনীতির পরিবেশকে কলুষিত করার চেষ্টা করছে আমি তাদেরকে
পরিষ্কার বলে দিচ্ছি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে জেল খাটিয়েছে আমার কোন দুঃখ নাই, কিন্তু বিগত ১৭ বছর বিএনপি নেতা কর্মীদের যারা হামলা মামলা করেছে,খুন করেছে, হয়রানি করেছে তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে আমি কিন্তু তাদেরকে ছাড়বো না। প্রশাসনের উদ্দেশ্যে বিএনপি’র এই নেতা বলেন, ফ্যামিলি কার্ড বিএনপি’র কর্মসূচি আমরা শুনতে পাচ্ছি সুবিধাবাদীরা তাদের ভাই বন্ধু ছাত্রলীগ যুবলীগকে এই কার্যক্রমে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। আপনারা বিএনপি’র নির্যাতিত নিপীড়িত কর্মীদেরকে খুঁজে খুঁজে বের করে ফ্যামিলি কার্ডের এই কার্যক্রমে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু এবং যুবদল নেতা আহসানুল্লাহ বাহার সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন। এর আগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জনতা বাজার থেকে তাকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন।
জানা গেছে বাজারের একটি ঘর ভিটি সংক্রান্ত মামলায় হাজিরা দিতে গেলে ভোলার আদালত তার জামিন নামঞ্জুর করে জেলাতে পাঠায়
Leave a Reply