
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ০৬ (ছয়) কেজি গাঁজাসহ মোঃ ফুল মিয়া নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিগত ০৯ মে (শনিবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে নান্দাইল মডেল থানাধীন নান্দাইল বাজার হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফুলমিয়া (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার পশ্চিম মেড্ডা নোয়াপাড়া, ওয়ার্ড নং- ০১, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মোঃ ফরিদ মিয়ার ছেলে। সে একজন মাদক কারবারি,
০৬ (ছয়) কেজি গাঁজা তাহার নিকট হতে আরামত হিসেবে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply