1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শাশুড়ি কে হত্যার দায়ে অভিযুক্ত জামাতা’কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২০১ বার পঠিত

মামলার নথি সূত্রে জানা গেছে, সুজিত শীলের সঙ্গে তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর দীর্ঘদিন ধরে সাংসারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০২১ সালের ৬ অক্টোবর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে সুজিত তার স্ত্রী ইতি রানীকে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

এরপর পাশের কক্ষে থাকা শাশুড়ি জ্যোৎস্না রানীকেও দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় জ্যোৎস্না রানীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সুজিত শীলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায়ের দিন ধার্য করেন। পরে আদালত আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শাশুড়ি হত্যা মামলায় আদালত একজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম হোসেন ও আসামি পক্ষের হাসিব আহমেদ মাহবুবুল আলম মামলাটি পরিচালনা করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

শাশুড়ি কে হত্যার দায়ে অভিযুক্ত জামাতা'কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত

13 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন