
নিখোঁজের ৩৩ ঘন্টা পর কংস নদে পাওয়া গেছে আছির উদ্দিনের ভাসমান মরদেহ!
তেত্রিশ ঘন্টা ধরে কংস নদে নিখোঁজ থাকার পর ফুলপুরের বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের আছির উদ্দিন (৮৫) এর লাশ গোয়াতলার ইজারাপাড়া এলাকায় পাওয়া গেছে।বুধবার রাত ৯ টার দিকে ওযু করতে গিয়ে অসতর্কতা বশতঃ কংশ নদের তীব্র স্রোতে ভেসে গিয়েছিলেন তিনি।
নিখোঁজের পর থেকে স্থানীয় জেলেদের নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন স্থানীয় লোকজন।পরে বৃহষ্পতিবার সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়ে সন্ধ্যায় তা পরিত্যক্ত ঘোষণা করে।
গতরাতেও ২৪ জুলাই (শুক্রবার) স্থানীয় লোকজন আবার নৌকা নিয়ে কংস নদে টহল পরিচালনা করে আজ সকাল ৭ টায় আছির উদ্দিনের লাশ খুঁজে পায় স্বজনরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মাঝি’রা নৌকাযোগে লাশ বড়ইকান্দিতে নিয়ে হচ্ছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply