1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

মিয়ানমারে পাচারকালে ট্রাক ভর্তি ইউরিয়া সার আটক

এআর সোহেব চৌধুরী: প্রতিনিধি চরফ্যাশন (ভোলা)
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

গভীর রাতে সাগর পথে মিয়ানমারে সার পাচারকালে ট্রাক ও ফিশিং ট্রলার থেকে সার আটক করা হয়েছে। বুধবার (১২আগস্ট) রাত ২টায় চরফ্যাশন উপজেলার বেতুয়া নদী বন্দর সংলগ্ন নুরে আলম মাস্টারের ঘাট থেকে ২৯৩ বস্তা ইউরিয়া সার আটক করে চরফ্যাশন থানার পুলিশ। যার বাজার মূল্য ৩লাখ ৫১হাজার ৬০০টাকা। থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে বেতুয়া ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি ট্রাক থেকে ফিশিং বোটে ইউরিয়া সার লোড করা অবস্থায় সারগুলো আটক করা হয়েছে। এছাড়াও ট্রাক ও ফিশিং বোটটি আটক রয়েছে বলেও জানান তিনি। এসময় ৪ শ্রমিককে আটক করা হয়। আটককৃতরা হলেন,ললক্ষ্মীপুর রামগতি থানার চর আফজাল ৫নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩৭) হাতিয়া থানার জাহাজমারা মৌলভীর ঘনা ১নং ওয়ার্ডের হসিউল আলমের ছেলে সিরাজ (৫৭), নোয়াখালী জেলার চর জব্বার থানার চর কেলাক ৯নং ওয়ার্ডের অহিদ হাওলাদারের ছেলে সোহেল (২৮) ও হাতিয়া থানার পশ্চিম রসুলপুর ৯নং ওয়ার্ডের নবীর উদ্দিনের ছেলে শাহারাজ (৪০)। জিজ্ঞাবাদ শেষে আটককৃতদের পাচার আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হবে জানান অফিসার ইনচার্জ। অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবু তাহের জানান,সার আটকের সংবাদ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করছে পাশাপাশি আমরাও খোঁজ খবর নিচ্ছি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

মিয়ানমারে পাচারকালে ট্রাক ভর্তি ইউরিয়া সার আটক

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন