1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁর পত্নীতলায় র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আলোচনা সভায উপস্থিত ছিলেন ইউএনও রিফাত  আরা, সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম. নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক সুধিজন প্রমূখ।

ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় জনগণকে প্রস্তুত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে ও দুর্যোগ-পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ, দ্রুত উদ্ধার কার্যক্রম এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ সময় ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ  বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই বিষয়ে জনসচেতনতায় মহড়া ও কশরত প্রদর্শন করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন