1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সাভারে সিএনজি স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ; আহত ৩ কর্মী

পি.এইচ.এম. সাখাওয়াত, সাভার (ঢাকা)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

ঢাকার সাভারের আমিনবাজারে একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকে গ্যাস সরবরাহের সময় সিলিন্ডার বিস্ফোরণে তিন কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকার অনলাইন ফিলিং স্টেশন (সিএনজি) লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন—বিল্লাল (২৬), আব্দুর রহমান (৩০) ও মুন্নু (৫০)। তারা ওই ফিলিং স্টেশনের কর্মচারী।

বিকেলে একটি ট্রাকে গ্যাস সরবরাহের সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং গ্যাস সরবরাহের কাজে নিয়োজিত তিন কর্মী আহত হন। আহত কর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ট্রাকের ভেতরে কেউ ছিলেন না।

এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানান, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সাভারে সিএনজি স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ; আহত ৩ কর্মী

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন