1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে সহায়তা দিতে আগ্রহী কমনওয়েলথ:মহাসচিব বোচওয়ে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২২৮ বার পঠিত

কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে জানিয়েছেন, আগামী বছরের জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী সংস্থাটি।
বগুড়ার শাজাহানপুরে রাতের আঁধারে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ
গতকাল লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “বাংলাদেশ যদি চায়, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের জন্য, আমরা সহযোগিতা করতে প্রস্তুত।”

মহাসচিব আরও বলেন, আগামী পাঁচ বছরের জন্য গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করা কমনওয়েলথের অন্যতম প্রধান অগ্রাধিকার।

তিনি জানান, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সদস্য দেশগুলোকে সহায়তা করাও সংস্থার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে।

ঘানার নাগরিক বোচওয়ে জানান, ২.৭ বিলিয়ন জনগণের প্ল্যাটফর্ম কমনওয়েলথ বর্তমানে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বছরে প্রায় ৮৫০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য পরিচালনা করছে। আগামী কয়েক বছরে এই অঙ্ক ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “কমনওয়েলথের অনেক সদস্য রাষ্ট্র জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত। এর মধ্যে অনেক দেশ আকারে ছোট ও ঝুঁকিপূর্ণ। আমরা তাদের জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার নিশ্চিত করতে সহায়তা করব।”

অধ্যাপক ইউনূস ক্রীড়া খাতে সম্ভাবনা অনুসন্ধান এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী সামাজিক দৃষ্টিভঙ্গিও। আমরা ক্রীড়াবিদদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই। কমনওয়েলথকে আরও স্মরণীয় করে তুলতে ক্রীড়া হতে পারে একটি কার্যকর মাধ্যম।”

কমনওয়েলথ মহাসচিব জানান, চলতি মাসেই ঢাকায় একটি যুব প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “কমনওয়েলথের ১.৫ বিলিয়ন জনগণ তরুণ। তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত করতে আমরা নিরলসভাবে কাজ করছি।”

এছাড়া তিনি কমনওয়েলথ বৃত্তি কর্মসূচি পুনর্গঠনের কথাও জানান, একটি ক্ষেত্র যার প্রতি অধ্যাপক ইউনূস বিশেষ গুরুত্বারোপ করেন।
যুক্তরাজ্যসহ পাঁচ দেশের নিষেধাজ্ঞার মুখে দুই ইসরায়েলি মন্ত্রী
সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে সহায়তা দিতে আগ্রহী কমনওয়েলথ:মহাসচিব বোচওয়ে

11 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন