
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাংগা বাজারে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল জব্দ করেছেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা।
আজ ১১ মার্চ (বুধবার) গোপনসূত্রে খবর পেয়ে ২নং রামভদ্রপুর ইউনিয়নের চর গোয়াডাংগা গ্রামের গোয়াডাংগা বাজারের একটি খাদ্যের দোকান থেকে চালের বস্তা আটক করা হয়। যা ঈদ উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।
এসময় অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন। ফুলপুর থানা পুলিশের একটি বিশেষ দল চাল উদ্ধারে সহায়তা করেন। দু’টি ট্রলী যোগে চালের বস্তা গুলি উদ্ধার করে নিয়ে আসা হয়।
উক্ত ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান হলেন, মোঃ রোকনুজ্জামান রোকন, তিনি ফুলপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক। চাল গুলো কি করে পাচার করা হয়েছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply