1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

তারাকান্দায় ভূমি খেকোদের পেটে চলে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘কৈলাপুরী’র আস্তো বিল,নির্বিকার প্রশাসন

নীহার বকুল :স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পঠিত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নের ঐতিহ্যবাহী কৈলাপুরী বিল বেদখল হয়ে যাচ্ছে। এ নিয়ে এলাকার আপামর জনসাধারণ বারবার নিষেধ করে এবং প্রশাসনের দারস্থ হয়েও কোন প্রতিকার পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় বিলখেকোদের সাথে সুবিধাভোগী এলাকার জনসাধারণের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যাওয়ার আশংকা করছেন সচেতন মহল।
কৈলাপুরী বিল বিসকা এলাকার দেশীয় মাছের একমাত্র অভয়াশ্রম,শুকনো মৌসুমে বিলের পানিতে বিভিন্ন ‘কাডাম’ দিয়ে এলাকার মানুষ দেশীয় মাছ রক্ষা করে,পরবর্তীতে বর্ষাকালে তা বংশবিস্তার করে এলাকার সকলের চাহিদার অনেকটা মিটায়। তা ছাড়াও বিলটিতে দেশীয় প্রজাতির জীব বৈচিত্র্য ও অতিথি পাখির একমাত্র  আবাসস্থল আছে। গৃহপালিত পশু খাদ্যের যোগান মিটে এ বিল থেকে। শাপলা শালুক পদ্মসহ নানা প্রজাতির ফুলের সমারোহ মন ভরিয়ে দেয়।
গত কিছু দিন যাবৎ রাজনৈতিক আবহ তৈরী ও পেশিশক্তি প্রদর্শন করে একটি মহল জোর করে বিল দখল করে মাছের ঘের বানাতে মাটি কেঁটে পাড় তৈরি করছে অবশিষ্ট মাটি বিক্রি করে দিচ্ছে।
বিগত দিনেও অভিযোগ দেওয়ার পর প্রশাসন অভিযান পরিচালনা করেন,পরবর্তীতে আবারও কৈলাপুরী’র বিল দখল করে খনন কাজ চালিয়ে যাচ্ছেন ভূমি দস্যুরা।
উল্লেখ্য যে,১৯৯৬ সালে বিলে সরকারিভাবে একটি প্রকল্প বরাদ্দ করা হয়েছিল। খনন কাজ শুরু হয় পরবর্তীতে গ্রামবাসী কাজে বাধা দেয়, এতে ৭৩ জন মামলার আসামি হয়ে জেল খাটেন।
তবুও অবৈধভাবে বিল দখল হতে দেন নাই এলাকাবাসী।
কিন্তু জাতীয় নির্বাচন -২০২৬ এর পর হতে আবারও ভূমিদস্যুরা ঐতিহাসিক বিল দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংঘর্ষ ও সরকারি বিল রক্ষার্থে মাননীয় সংসদ সদস্য , জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

তারাকান্দায় ভূমি খেকোদের পেটে চলে যাচ্ছে ঐতিহ্যবাহী 'কৈলাপুরী'র আস্তো বিল,নির্বিকার প্রশাসন

14 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com