
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলি গ্রামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, আশাদ মিয়ার মেয়ে জান্নাত (৬) গত ৪ মে থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় পরদিন কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বুধবার ০৬ মে সকালে স্থানীয় কৃষকরা ধান কাটতে গিয়ে একটি ধানক্ষেতে শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।
Leave a Reply