
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল।
১৩ মে (বুধবার) ময়মনসিংহ সিটি’র শম্ভুগঞ্জ এলাকায় পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ১. মাসুম মিয়া ২. পাভেল। অভিযানকালে তাদের কাছ থেকে আনুমানিক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জানা গেছে, জেলা ডিবি পুলিশের নবাগত দুই কর্মকর্তা মাহাবুবুল হক ও সাজ্জাদ রোমন জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ধারাবাহিকভাবে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন। এই অভিযানের অংশ হিসেবে গোপন সোর্সের তথ্যের ভিত্তিতে শম্ভুগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং শম্ভুগঞ্জসহ আশপাশের এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল। অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থল থেকে ৮ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক নির্মূলে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
Leave a Reply