
ড. ইউনুস গংদের বিচারের দাবীতে মানিকগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র বিক্ষোভ সমাবেশ ২৩ মে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানিকগঞ্জ জেলা কমিটি।
আগামী ২৩ মে শনিবার সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি। সমাবেশে সিপিবির জেলা নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন বাম ও প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
সিপিবি জেলা কমিটির পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জননিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এসব অভিযোগের বিচার ও জবাবদিহিতার দাবিতেই এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে বলে দাবি করেন দলটির নেতারা।
সমাবেশ সফল করতে জেলার সর্বস্তরের নেতাকর্মী ও সচেতন নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটি।
Leave a Reply