1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ডিবির অভিযান ১ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী ​ প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে এক হাজার পিস এ্যামফিটামিন যুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো: আমিনুল ইসলাম স্বপন (৪৫) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
​গতকাল ৩ জুন (২০২৬ খ্রিঃ) বিকেলে গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় সংলগ্ন নির্মাণাধীন বিসমিল্লাহ টাওয়ারের দক্ষিণ পাশের ফাঁকা জায়গা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আমিনুল ইসলাম স্বপন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর বাজার (খোহার মোড়) এলাকার মো: ইলিয়াস আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও রাজধানী ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা, রাজশাহীর এসআই (নিঃ) মো: নাছিম উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মো: দাউদ উজ জামান আকাশ, এএসআই (নিঃ) মো: গোলাম রব্বানী, কনস্টেবল শেখ মো: রাকিব ও চালক হিটলার জুয়েলসহ ডিবির একটি চৌকস দল গতকাল দুপুরে মাদক উদ্ধার ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বের হয়। বিকেল ৪:১৫ ঘটিকায় মহিষালবাড়ী বাজার মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে যে, বিসমিল্লাহ টাওয়ারের পাশে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
​ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিকেল ৪:২৫ ঘটিকায় ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে আমিনুল ইসলাম স্বপন। এ সময় কনস্টেবল শেখ মো: রাকিবের সহায়তায় তাকে চারদিক থেকে ঘিরে ফেলে আটক করা হয়।

আটকের পর ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় পথচারী সাক্ষী মো: সুমন ও মো: আবুল কালাম আজাদসহ সাধারণ মানুষের উপস্থিতিতে বিধি মোতাবেক স্বপনের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত কালো রঙের ফুল প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি সাদা পলিথিনে রক্ষিত ৫টি নীল রঙের এয়ার টাইট পলি প্যাক উদ্ধার করা হয়।
​সাক্ষীদের সামনে ওই প্যাকগুলো গণনা করে প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ১,০০০ (এক হাজার) পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র দ্বারা পরিমাপ করে উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১০০ গ্রাম পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। বিকেল ৫:৩০ ঘটিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর নিয়ে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামত সিলগালা করা হয়। রাসায়নিক পরীক্ষার জন্য এবং বিচার কার্যের জন্য আলামত থেকে পৃথক খামে ইয়াবা সংরক্ষণ করা হয়েছে।

সিডিএমএস (CDMS) যাচাই করে ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আমিনুল ইসলাম স্বপন একজন পেশাদার ও চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে আগের ৩টি মামলার
১. আরএমপির বোয়ালিয়া থানার মামলা নং-২ (তারিখ: ০১ জুলাই, ২০১৮; মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন)।
২. ডিএমপির আদাবর থানার মামলা নং-২ (তারিখ: ০১ আগস্ট, ২০১০; মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন)।
৩. আরএমপির বোয়ালিয়া থানার মামলা নং-৫ (তারিখ: ০৪ জুন, ২০০৮; ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন)।

​ডিবি পুলিশ বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০ (ক) ধারায় গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে। উদ্ধারকৃত আলামত জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে রয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

গোদাগাড়ীতে ডিবির অভিযান ১ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন গ্রেফতার

04 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com