1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা’র সভাপতিত্বে
সেমিনারে প্রধান আলোচক ছিলেন আইএনএআরএস, বিসিএসআইআর এর
সাইন্টিফিক অফিসার মেহেদী হাসান।

একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন,অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক,মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল,পল্লী উন্নয়ন অফিসার প্রহ্লাদ কুমার কুন্ডু,জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মো.আমিনুল হক প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনীতে ১৬ টি স্টলে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবিত মডেল ও প্রকল্পের কার্যকারিতা প্রদর্শন করা হয়েছে।

বক্তারা বলেন,বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল,সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন