
ফুলপুরে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাত ১টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাশুয়া কবিরপুর মাদ্রাসা থেকে রহিমগঞ্জগামী সড়কের আব্দুস সামাদ মাস্টারের বাড়ির সামনে কালভার্টের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,গ্রেফতারের পর রুবেলের দেহ তল্লাশি করে তার পরনে থাকা কালো প্যান্টের ডান পকেট থেকে ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply