1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

চেয়ারম্যান প্রার্থী মাহবুব হোসেনের নেতৃত্বে আরুয়া ইউপির একঝাঁক তরুণের সিলেট ভ্রমণ

মো:শাহিনুর রহমান :স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

মানিকগঞ্জ জেলার আরুয়া ইউনিয়নের পরিচিত মুখ ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মাহবুব হোসেনের নেতৃত্বে সিলেট ভ্রমণে যাচ্ছে আরুয়া ইউনিয়নের একঝাঁক তরুণ।

০৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে আরুয়া ইউনিয়নের নয়াকান্দী বাজার থেকে তাদের যাত্রা শুরু হবে। ভ্রমণে অংশ নেওয়া তরুণদের সবাই কর্মজীবী এবং মাহবুব হোসেনের অনুসারী বলে জানা গেছে।

ব্যস্ত কর্মজীবন থেকে দুদিনের ছুটি নিয়ে জীবনকে উপভোগ, পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে এ ভ্রমণের আয়োজন করা হয়েছে।

ভ্রমণকালে সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র জাফলং, বিছানাকান্দি, রাতারগুল ও ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা ঘুরে দেখবেন তারা। পাশাপাশি এসব দর্শনীয় স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সরেজমিনে অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে।

দুই দিনব্যাপী এ ভ্রমণে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি থাকবে গান, কবিতা, গল্পসহ নানা ধরনের বিনোদনমূলক আয়োজন। সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দুই দিন পর আবার মানিকগঞ্জের আরুয়া ইউনিয়নের নয়াকান্দী বাজারে ফিরে আসবে ভ্রমণকারী দলটি।

আয়োজকদের প্রত্যাশা, কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে এই ভ্রমণ তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চেয়ারম্যান প্রার্থী মাহবুব হোসেনের নেতৃত্বে আরুয়া ইউপির একঝাঁক তরুণের সিলেট ভ্রমণ

02 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন