1. admin@muktangannews24.com : admin :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট রাখবে পাকিস্তানি সেনাবাহিনী — সিনেটর পালওয়াশা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে ‘নতুন বাবরি মসজিদের প্রথম ইট’ পাকিস্তানি সেনাবাহিনী স্থাপন করবে—এমন বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তানের সিনেট সদস্য পালওয়াশা মোহাম্মদ জাই খান।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষে পালওয়াশার দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিবির বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, মঙ্গলবার সিনেটে দেওয়া এক বক্তব্যে পালওয়াশা বলেন, “অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট স্থাপন করবে পাকিস্তান সেনাবাহিনী, আর প্রথম আজান দেবেন সেনাপ্রধান আসিম মুনির নিজেই। আমরা চুড়ি পরে বসে নেই।”

তিনি আরও দাবি করেন, “ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবেন না। পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি, তাই তারা সে ভূমির বিরুদ্ধে অস্ত্র ধরবেন না।”

ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে আরও বলা হয়, এটি পাকিস্তানি নেতাদের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে প্রথম উসকানিমূলক মন্তব্য নয়। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও কঠোর প্রতিক্রিয়া জানান।

এক জনসভায় দেওয়া বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল বলেন, “সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। না হয় এর মাধ্যমে পানি প্রবাহিত হবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।”

এদিকে, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলেন, “পাকিস্তান শান্তি চায়, কিন্তু আমাদের শান্তিপ্রিয়তাকে দুর্বলতা ভাবা উচিত নয়। ভারতের যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার মতো ক্ষমতা পাকিস্তানের রয়েছে—যেমনটি ২০১৯ সালে পিটিআই সরকার জাতির ঐক্যবদ্ধ সমর্থনে দিয়েছিল।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com