1. admin@muktangannews24.com : admin :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন

বিদেশিদের নয়,দেশের স্বার্থ আগে দেখতে হবে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

বিদেশিদের স্বার্থ রক্ষার পরিবর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের স্বার্থ রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, মিয়ানমারের রাখাইনে চলমান অভ্যন্তরীণ যুদ্ধে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তিনি অভিযোগ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট এমন একটি স্পর্শকাতর বিষয়ে সরকার জনগণকে কিছু না জানিয়েই সিদ্ধান্ত নিয়েছে। এমনকি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এ নিয়ে কোনো আলোচনা করা হয়নি।

তিনি আরও বলেন, “দেশের জনগণকে না জানিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সরকারের উচিত কিনা, সে বিতর্কে এখন যাব না। তবে আমি দৃঢ়ভাবে বলি, করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসা উচিত জনগণের কাছ থেকে—সরাসরি ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। গণতান্ত্রিক বিশ্বে এটাই রীতি, এটাই নিয়ম।”

তারেক রহমান জোর দিয়ে বলেন, “বিদেশিদের স্বার্থ রক্ষা নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ, মিয়ানমার, ভারত কিংবা অন্য কোনো দেশ নয়—সবার আগে বাংলাদেশ। এটিই হওয়া উচিত আমাদের একমাত্র লক্ষ্য।”

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “বিএনপি বিশ্বাস করে, তৃণমূলের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। শ্রমজীবী মানুষের শ্রম, ঘাম ও মেধার ওপর ভিত্তি করেই দেশের উন্নয়ন ও অর্থনীতির ভিত্তি গড়ে ওঠে। তাদের অধিকার উপেক্ষা করে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com