1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

মাহ্ফুজা আক্তার, সহ- বার্তা সম্পাদক, মুক্তাঙ্গঁন নিউজ ২৪
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৯৯ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ:ঘটনায় জড়িত এক নারীসহ আটক ২
নিহত ইব্রাহিম বাবু ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা নুর ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাবুসহ ৪–৫ জন কৃষক গরুর জন্য ঘাস কাটতে সীমান্ত সংলগ্ন গালার মাঠে যান। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৯ নম্বর পিলারের কাছে গুলি চালায়। এতে ইব্রাহিম বাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ তুলে নিয়ে গিয়ে ভারতের একটি হাসপাতালে রাখে।

ঘটনার পর নিহতের পরিবার দর্শনা থানায় বিষয়টি জানায়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ভারতের ৩২ ব্যাটালিয়নের বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। তারা দাবি করেছেন, একদল স্বর্ণ চোরাকারবারির সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় গুলি ছোড়া হয়, যেখানে একজন নিহত হন।
৫ আগস্ট থাকবে সরকারি ছুটি:‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ঘোষণা
ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com