1. admin@muktangannews24.com : admin :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাবেক এমপি দুর্জয় গ্রেপ্তার

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পঠিত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২ জুলাই) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত
ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মামলা রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৩ অক্টোবর নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

দুদকের তদন্তে উঠে এসেছে, সাবেক এই এমপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ-বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে চলমান তদন্তের অংশ হিসেবে চলতি বছরের ২১ জানুয়ারি দুর্জয়ের নামে থাকা রাজধানীর লালমাটিয়ার ২,৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেন আদালত।
দেশের অর্ধেকের বেশি বিমা প্রতিষ্ঠান ঝুঁকিতে:আইডিআরএ
উল্লেখ্য, নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Feb0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com