
রাজধানীর যাত্রাবাড়ীতে মশার কয়েল জ্বালাতে গিয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কিছুক্ষণ পর প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
দগ্ধরা হলেন—রিপন মিয়া (৪০), তাঁর স্ত্রী ইতি বেগম (৩০) ও চার বছর বয়সী মেয়ে রাফিয়া। তাঁদেরকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
পরিবারের স্বজনেরা জানান, রাতের কোনো এক সময় ঘরের ভেতরে গ্যাস জমে থাকতে পারে। কেউ বিষয়টি টের না পেয়ে মশার কয়েল জ্বালানোর চেষ্টা করলে আগুন লেগে যায় এবং মুহূর্তেই বিস্ফোরণ ঘটে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “তিনজনই শ্বাসনালি পুড়ে যাওয়াসহ শরীরের বেশির ভাগ অংশে দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
ট্যাগ দিয়ে হেনস্তার রাজনীতি থেকে বের হতে চায় এনসিপি:নাহিদ ইসলাম
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দগ্ধদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
Leave a Reply