
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১৫টি নির্বাচনী প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। এ তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ৪৬টি প্রতীক। তবে বাদ পড়েছে জাতীয় নাগরিক পার্টির দাবি করা প্রতীক ‘শাপলা’।
এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির মামলায় তদন্ত প্রতিবেদন ৮ সেপ্টেম্বর
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা এ তথ্য জানায়।
ইসি সূত্রে জানা গেছে, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী প্রতীকের তালিকা প্রণয়ন শেষে তা আইন মন্ত্রণালয়ের পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয় চাইলে এই তালিকা থেকে কোনো প্রতীক বাতিল বা নতুন প্রতীক যুক্ত করার সুপারিশ করতে পারবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে গঠিত প্রতীক সংক্রান্ত কমিটি প্রাথমিকভাবে ১৫০টি প্রতীক চূড়ান্ত করে। পরে কমিশন তা পর্যালোচনা করে ১১৫টি প্রতীক রাখার সিদ্ধান্ত নেয়।
বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। এসব দলের প্রতীক তালিকায় সংরক্ষিত থাকবে। বাকি প্রতীকগুলো ভবিষ্যতে নিবন্ধিত দল বা স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। কর্মকর্তারা জানান, ইতোমধ্যে ১৪৭টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। ফলে প্রতীকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে, নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে যে প্রস্তাব পাঠানো হয়েছে, তাতে ‘শাপলা’ প্রতীকটি রাখা হয়নি বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
রাষ্ট্র সংস্কারে মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান ড. আলী রীয়াজের
প্রস্তাবিত ১১৫টি নির্বাচনী প্রতীক হলো:
আপেল, আনারস, কোদাল, খাট, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, ট্রাক, বক, মোরগ, আম, খেজুর গাছ, টেলিফোন, বাঘ, রকেট, আলমিরা, গরুর গাড়ি, টেলিভিশন, বই, রিকশা, ঈগল, গাভি, ডাব, বটগাছ, লাউ, উটপাখি, গামছা, ঢেঁকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, বেঞ্চ, লাঙল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, কলম, ঘোড়া, থালা, বালতি, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, বেলুন, সোফা, কলস, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সিংহ, কলার ছড়ি, চাবি, দেওয়াল ঘড়ি, মই, কাঁঠাল, চিংড়ি, দোয়াত-কলম, মগ, স্যুটকেস, হরিণ, কাপ-পিরিচ, চেয়ার, দোলনা, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, চশমা, ধানের শীষ, মোটরগাড়ি (কার), হাতঘড়ি, কেটলি, ছড়ি, নোঙর, মশাল, হাতপাখা, কুমির, ছাতা, নৌকা, ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, প্রজাপতি, মাছ, কলা, কুড়াল, জাহাজ, ফুটবল, মাথাল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মোমবাতি, কুঁড়ে ঘর, টেবিল, ফুলের মালা, মোবাইল ফোন, হাতি, হাতুড়ি, হারিকেন, হক্কা, হেলিকপ্টার।
Leave a Reply