
রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার চারজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
আজ রোববার গুলশান থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। আবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের “সমন্বয়ক” পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে থাকেন। মামলার প্রকৃত ঘটনা ও চাঁদাবাজির পেছনে থাকা নেটওয়ার্ক উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
আদালত শুনানি শেষে চারজনের প্রত্যেককে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন—আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ, সাকদাউন সিয়াম, সাদমান সাদাব এবং ইব্রাহিম হোসেন।
Leave a Reply