1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি বরাবর পদত‍্যাগ পত্র দিয়েছেন অ‍্যাটর্নি জেনারেল

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯৯ বার পঠিত

রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। আজ শনিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই অব্যাহতিপত্র দেওয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে অ্যাটর্নি জেনারেলের ইস্তফাপত্রটি এসেছে। এতে ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা বলা হয়েছে। ইস্তফাপত্রটি রোববার সকালে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছিলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করবেন। সেদিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মো. আসাদুজ্জামান বলেছিলেন, ‘আমি নির্বাচন করব। নমিনেশন ওখানে চেয়েছি। এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে ঐ খানে নির্বাচন করব। যখন সময় আসবে, তখন করব।
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এ পদে নিয়োগ দেন। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

রাষ্ট্রপতি বরাবর পদত‍্যাগ পত্র দিয়েছেন অ‍্যাটর্নি জেনারেল

27 December 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন