1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

মহাজাগতিক বস্তুর সন্ধান দিয়েছে নাসার হাবল স্পেস টেলিস্কোপ

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৭০ বার পঠিত

মহাকাশে সম্পূর্ণ নতুন ধরনের এক মহাজাগতিক বস্তুর সন্ধান দিয়েছে নাসার হাবল স্পেস টেলিস্কোপ। ‘ক্লাউড-৯’ নামের মহাজাগতিক বস্তুটি মূলত নক্ষত্রহীন, গ্যাসে ভরপুর একটি মেঘ, যা ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু দ্বারা নিয়ন্ত্রিত। বিজ্ঞানীরা প্রাথমিকভাবে মহাজাগতিক বস্তুটিকে আদি মহাবিশ্বের গ্যালাক্সি তৈরির একটি অবশিষ্টাংশ বা ধ্বংসাবশেষ হিসেবে অভিহিত করছেন। পৃথিবী থেকে ১ কোটি ৪০ লাখ আলোকবর্ষ দূরে সর্পিল গ্যালাক্সি মেসিয়ার ৯৪ এলাকার কাছে অবস্থান করছে মহাজাগতিক বস্তুটি।
বিজ্ঞানীদের তথ্যমতে, ক্লাউড-৯ হলো একটি রি-আয়োনাইজেশন–লিমিটেড এইচ আই ক্লাউড। এটি প্রধানত নিরপেক্ষ হাইড্রোজেন দিয়ে গঠিত এবং এর ভরের সিংহভাগই হলো ডার্ক ম্যাটার। প্রায় ৪ হাজার ৯০০ আলোকবর্ষ এলাকাজুড়ে বিস্তৃত মহাজাগতিক বস্তুটিতে থাকা হাইড্রোজেনের ভর সূর্যের তুলনায় প্রায় ১০ লাখ গুণ বেশি এবং ডার্ক ম্যাটারের পরিমাণ প্রায় ৫০০ কোটি সূর্যের ভরের সমান। এটি মূলত একটি ব্যর্থ গ্যালাক্সি, যা মহাবিশ্বের শুরুতে গ্যালাক্সিতে রূপান্তরিত হতে চেয়েও শেষ পর্যন্ত কোনো নক্ষত্র তৈরি করতে পারেনি।
রহস্যময় মহাজাগতিক বস্তুটির বিষয়ে ইতালির মিলানো-বিকোকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আলেজান্দ্রো বেনিটেজ-ল্লাম্বে বলেন, ‘বিজ্ঞানে আমরা সাফল্যের চেয়ে ব্যর্থতা থেকে অনেক সময় বেশি শিখতে পারি। এই মেঘে কোনো নক্ষত্র না থাকাটাই আমাদের তত্ত্বকে সঠিক প্রমাণ করেছে। এটি আমাদের স্থানীয় মহাবিশ্বে একটি আদিম গঠনগত উপাদানের অস্তিত্ব নিশ্চিত করেছে, যা নক্ষত্র গঠন করতে পারেনি।’
মহাবিশ্বের অধিকাংশ ভরই ডার্ক ম্যাটার, কিন্তু এটি আলো নির্গত করে না বলে শনাক্ত করা অত্যন্ত কঠিন। ইউরোপীয় স্পেস এজেন্সির বিজ্ঞানী অ্যান্ড্রু ফক্সের মতে, ক্লাউড-৯ অদৃশ্য মহাবিশ্বের জানালার মতো। এটি ডার্ক ম্যাটার দিয়ে পরিচালিত মেঘগুলোকে খুব কাছ থেকে দেখার এক বিরল সুযোগ করে দিয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

মহাজাগতিক বস্তুর সন্ধান দিয়েছে নাসার হাবল স্পেস টেলিস্কোপ

07 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন