
ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সাউথ কান্দা এলাকায় গত ৯ ফেব্রুয়ারী সন্ধ্যার পর অজ্ঞাতনামা আসামীগণ ” ভাই ভাই এন্টারপ্রাইজ” ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে শ্রী সুসেন চন্দ্র সরকার (৬০) কে এলোপাতাড়িভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
গতরাত ২৮ মার্চ (শনিবার) রাত ১১ ঘটিকায় চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের সাথে জড়িত তাবারক হোসেন আকন্দ কামাল কে গাজীপুর জেলার শ্রীপুর বটতলা এলাকা থেকে ময়মনসিংহ জেলার ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
উল্লেখ্য যে, ঘটনার পর ক্রাইমসিন হতে একটি মানিব্যাগ উদ্ধার হয়, উক্ত মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধনের সূত্র ধরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামী শনাক্ত করতে সক্ষম হয়।
আসামী তাবারক হোসেন আকন্দ কামাল আমিরাবাড়ি সাইনবোর্ড এলাকার মৃত আব্দুর রশিদ আকন্দ’র ছেলে।
Leave a Reply