
নওগাঁর পত্নীতলা উপজেলায় সর্পদংশন, বজ্রপাত ও পানিতে ডুবে পৃথক স্থানে পৃথক তিনটি মর্মান্তিক ঘটনায় একই দিনে তিনজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জনা যায়, শনিবার (১৩ জুন)
উপজেলার দিবর ইউনিয়নের চকসহবত (ইটাপুকুর) গ্রামের বাসিন্দা হাসিনা বেগম (৬০), স্বামী- মকবুল হোসেন, সাপের দংশনে মৃত্যু হয়।
অপরদিকে বিকাল সাড়ে ৩ টায় ঘোষনগর ইউনিয়নের ঘোষনগর (দক্ষিণপাড়া) গ্রামের শফি মন্ডলের ছেলে জুয়েল হোসেন (৪০), বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়া একই ইউনিয়নের ঘোষনগর উচ্চপাড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে
প্রতিবন্ধী আম্বিয়া খাতুন (৩৫) পানিতে ডুবে মৃত্যু হয়।
পত্নীতলা থানা সূত্রে জানা গেছে, তিনটি মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ঘটনাগুলোর বিষয়ে তদন্ত ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক নিহত তিন পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। পাশাপাশি তিনি মরহুম হাসিনা বেগম, জুয়েল ও আম্বিয়া খাতুনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন। তিনি বলেন, এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ যেন মরহুমদের ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাদের পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।
একদিনে পৃথক তিনটি পৃথক ঘটনায় তিনজনের প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।


Leave a Reply