1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ধোবাউড়ায় ধর্ষণের আলামতসহ কংস নদী থেকে ৫ বছর বয়সী শিশুর লাশ উদ্বার

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত

ময়মনসিংহের ধোবাউড়ায় ধর্ষণের আলামতসহ কংস নদী থেকে ৫ বছর বয়সী এক শিশুর লাশ উদ্বার করা হয়েছে। উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাটি গ্রামে এই ঘটনা ঘটে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোজ হয় শিশু নিছা আক্তার(৫)। পরিবারের লোকজন শিশুটির খোঁজাখোঁজি শুরু করে। কোথাও শিশু নিছার সন্ধান না পেয়ে এলাকার মসজিদে মাইকিং করা হয়। এক পর্যায়ে বাড়ির পাশে কংস নদীর পাড়ে শিশুটির জুতো পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তখন পরিবারের লোকজন নদীতে খোঁজতে গিয়ে কংস নদী থেকে রাত ৮ টায় শিশু নিছার লাশ উদ্বার করা হয়। স্বাভাবিক মৃত্যু ভেবে লাশ দাপনের জন্য গোসল করানোর সময় শরীর থেকে রক্তকরণ হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই লাশ উদ্বার করে ধোবাউড়া থানায় নিয়ে আসা হয়। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ধোবাউড়া- হালুয়াঘাট সার্কেল মিজানুর রহমান এবং ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত সংগ্রহ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহ ভাজন ৩ জনকে আটক করা হয়। এই ঘটনা শিশুটির পরিবার অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন বলেন, শিশুটির বয়স এখানো ৫ বছর পূর্ণ হয়নি, পৃথিবীতে এসে কিছু বুঝে উঠার আগেই ধর্ষণ করে হত্যা করার মানসিকতা যারা ধারন করে তাদের সর্বোচ্চ শাস্তি ফাসিঁ চাই। যাতে সমাজে এধরনের ঘটনা আর না ঘটে। এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি শিশুটি ধর্ষণে মারা গিয়েছে। ইতোমধ্যে কিছু আলামত সংগ্রহ করেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহ ভাজন ৩ জনকে আটক করেছি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ধোবাউড়ায় ধর্ষণের আলামতসহ কংস নদী থেকে ৫ বছর বয়সী শিশুর লাশ উদ্বার

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com