1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

ফুলপুরের রেনুবালা হত্যা মামলার আসামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫০০ বার পঠিত

ফুলপুরের রেনুবালা (৫৫) হত্যা মামলার একমাত্র আসামি মাজহারুল ইসলাম (২৫) কে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,ফুলপুর উপজেলার পয়ারী এলাকার বাসিন্দা রেনুবালা কয়েকদিন আগে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের তিয়রকান্দি বাজার সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখা ছিল।

ঘটনার পরপরই তদন্তে নামে তারাকান্দা থানা পুলিশ। তথ্য-প্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় মামলার একমাত্র আসামি মাজহারুলকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে,রেনুবালা হরে কৃষ্ণ-হরে রাম জপ করছিলেন।এ সময় রাগের বশবর্তী হয়ে মাজহারুল তাকে গলা টিপে হত্যা করে।পরে ঘটনাটি আড়াল করার উদ্দেশ্যে মরদেহ কালভার্টের নিচে কচুরিপানার মধ্যে ফেলে রাখে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বলেন, সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে।আদালতে সে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে মাজহারুল।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ফুলপুরের রেনুবালা হত্যা মামলার আসামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন