


ময়মনসিংহ সিটি করপোরেশন’ লেখা জামা গায়ে দিয়ে কিছু লোক ব্রিজ মোড়ে চাঁদা আদায় করছে- সবশেষ বিগত সরকার আমলেও এমন চর্চাটা ছিল, প্রতিটা অটো থেকেও তারা টাকা রাখত। শম্ভুগঞ্জে একবার, ব্রিজমোড়ে আরেকবার।
এবারে ব্রিজমোড়ে বিষয়টা আবার দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন কথাবার্তা চলছে, তখন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রাত দুটোয় তাদেরকে গিয়ে ধরেছেন, পুলিশ ডেকে সোপর্দ করেছেন।
আজ ১৮ জুলাই (শনিবার) দিবাগত রাত ২ টায় ময়মনসিংহ বাসস্ট্যান্ডের ব্রীজ সংলগ্ন স্থানে এ অভিযান চালিয়ে চাঁদাবাজ ধরে পুলিশে সোর্পদ করে প্রশংসায় ভাসছেন সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।
বর্তমান সরকারের আমলে সবচে’ বড়ো চ্যালেঞ্জ হবে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা। সেই চ্যালেঞ্জটা তারা মানুষের জন্য উতড়ে যাক, সেই চাওয়া জনগণের। মসিক প্রশাসকের মতই নিজ হাতে ‘চাঁদাবাজ’ ধরে ধরে পুলিশে সোপর্দ করবে এটাই চাই।
কিন্তু চাঁদাটা তো স্রেফ রাস্তায় দাঁড়িয়ে যারা তুলে তারা নন, পেছনে আরও লোক থাকেন। এইভাবে তাদেরও ধরাটা দরকার- বরং আরও বেশি জরুরী।
Leave a Reply