
এতদিন চোর ধরতে কিংবা ঘর পাহারায় কুকুরের ব্যবহার দেখা গেলেও, এবার পোষা কুকুরকে প্রশিক্ষণ দিয়ে আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছে এক ইতালিয়ান নাগরিক।অদ্ভুত এ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ইতালির পুলিশের দাবি, এক ব্যক্তি তার পোষা কুকুরকে রীতিমতো প্রশিক্ষণ দিয়ে গভীর রাতে অবৈধভাবে আবর্জনা ফেলার কাজে লাগাচ্ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য।
অভিযুক্ত ব্যক্তি নিজে ধরা পড়ার ভয়ে গভীর রাতে বিভিন্ন এলাকায় আবর্জনা ফেলার জন্য কুকুরটিকে ব্যবহার করতেন।
তদন্তকারীরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পান, মালিকের নির্দেশে একটি কুকুর নিয়মিত আবর্জনার ব্যাগ টেনে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলছে।
পুলিশের সন্দেহ, কুকুরটিকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে সে মালিকের হয়ে এই আবর্জনা ফেলার কাজটি করতে পারে। পরিবেশ দূষণ ও অবৈধ বর্জ্য ফেলার বিরুদ্ধে ইতালির প্রশাসন বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। তাই এই ঘটনায় ওই মালিকের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply