
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজহারুল ইসলাম আজহার (২৪) নামে এক যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার ২নং বানিহালা ইউনিয়নের বানিহালা বটতলা নামক এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নগুয়া নিবাসী আজহারুল ইসলাম-আজহার ময়মনসিংহ নগরীর চরপাড়া সরগরম রেস্টুরেন্ট-এ চাকরি করতেন। আজ বিকাল ৪ টায় নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়, পরে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply